,

জুনের মধ্যে ৮০ শতাংশ মানুষকে টিকাদানের আশা

news-image

বিশেষ সংবাদদাতা : আগামী জুনের মধ্যে ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা প্রদান করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এরই মধ্যে ৬০ শতাংশ মানুষকে প্রথম ডোজের ও ৪০ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। বিশেষ করে হেলথ ওয়ার্কার ও ৬০ বছরের অধিক বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হবে।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, চলতি মাসে ৪কোটিরও বেশি মানুষকে টিকা প্রদান করা হবে। দুদিন আগেও ২ কোটি ডোজ টিকা পাওয়া গেছে। টিকার কোনো সংকট নেই। ৬০ বছরের অধিক বয়সী ও বিভিন্ন রোগে আক্রান্তদের বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানান তিনি।

এই কর্মকর্তা জানান, এ পর্যন্ত দেশে ৭ জন অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। অমিক্রন নিয়ে আতঙ্কিক না হওয়ার আহ্বান জানিয়ে ব্যক্তিগত শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি (মুখে মাস্ক, ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজ করা, জনসমাগম এড়িয়ে চলা, খোলামেলা স্থানে থাকা ইত্যাদি) মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অমিক্রনসহ যত ভ্যারিয়েন্টেই আসুক না কেন মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণ করলে তা থেকে মুক্ত থাকা যাবে। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে অমিক্রন বেশি সংক্রামক হলেও মৃত্যুঝুঁকি অপেক্ষাকৃত কম বলে তিনি জানান।

দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে অমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইইডিসিআরসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান জিনোম সিকোয়েন্সিং করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য