,

নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন ১৬ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই চলমান জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই বছরে সংসদের প্রথম এই অধিবেশন বসবে আগামী ১৬ জানুয়ারি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোতাবেক জাতীয় সংসদের এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। চলমান সংসদের সর্বশেষ এবং পঞ্চদশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিলো গত বছর ১৮ নভেম্বর। তাই নির্ধারিত ৬০ দিন পার হওয়ার আগেই রাষ্ট্রপতি আবার সংসদীয় অধিবেশনের ডাক দিলেন।

সংসদ সচিবালয়ের উপ সচিব নাজমুল হক জানিয়েছেন, সংবিধানের বিধান অনুসারে বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাবও তোলা হবে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতি ভাষনের অনুমোদনও দিয়েছে।

নতুন বছরের প্রথম এই অধিবেশনও হবে করোনা মহামারির কারনে সৃষ্ট স্বাস্থ্যবিধি অনুসরণ করে। ওমিক্রনের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি আরও কঠোর করার মতো সিদ্ধান্তও আসতে পারে এই অধিবেশনে, এমনটাই জানিয়েছেন সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড