,

টোল দেওয়ার সময় ট্রাকের ধাক্কা, পুলিশ কনস্টেবল নিহত

news-image

বরিশাল ব্যুরো : পায়রা সেতুর টোলপ্লাজায় টাকা দেওয়ার সময় ট্রাকের ধাক্কায় শাখাওয়াত মৃধা নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

শাখাওয়াত বরিশাল সদর উপজেলার বন্দর থানার হিজলতলা এলাকার সালাম মৃধার ছেলে। ভোলা জেলা পুলিশে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনায় আহত তার নিকটাত্মীয় রফিককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালীর দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রফিককে নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন শাখাওয়াত। পথে পায়রা সেতুর টোলপ্লাজায় টোল দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে শাখাওয়াতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য