,

ম্যানিকুইনের মাথা সরিয়ে ফেলার নির্দেশ তালেবানের

news-image

অনলাইন ডেস্ক :আফগানিস্তানে শপিংমল ও দোকানে থাকা ম্যানিকুইনের মাথা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে তালেবান। তারা বলছে, এগুলো মূর্তি। আগে এসবের পূজা করা হতো যা ইসলাম সমর্থন করে না। তবে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এমনিতেই তারা ব্যবসায়িক ক্ষতির মধ্যে রয়েছেন। ম্যানিকুইনের মাথা সরিয়ে ফেলা হলে আরও ক্ষতির মুখে পড়বেন।

আফগানিস্তানের পাপ ও পূণ্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান আজিজ রহমানের বরাতে আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

বিষয়টির সমালোচনা করে স্থানীয় গার্মেন্ট ব্যবসায়ী আজিজ আহমেদ হায়দার বলেছেন, আমরা এগুলো দোকানে পোশাক প্রদর্শনের জন্য ব্যবহার করে থাকি। হেরাত প্রদেশের বাসিন্দা মেহরান আজিজি বলেন, অন্যান্য ইসলামিক দেশেও এসবের অনুমোদন রয়েছে।

ইতালিয়ান পত্রিকা লা রিপাবলিকার প্রতিবেদনে বলা হয়েছে, হেরাত প্রদেশের ব্যবসায়ীদের এক নেতা বলেছেন, এটি ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলবে। আব্দুল ওয়াদুদ ফাইজ জাদা নামের ওই ব্যবসায়ী নেতা ম্যানিকুইনের মাথা সরিয়ে ফেলা নয়, মাথাগুলো ঢেকে রাখার ব্যাপারে মত দিয়েছেন। তিনি বলেন, প্রত্যেক ম্যানিকুইনের দাম ৭০ থেকে ১০০ ডলার পর্যন্ত। এগুলোর মাথা বিচ্ছিন্ন করা হলে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হবে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পরেই তালেবান তার কঠোর নীতি চালু করেছে। নারীদের শিক্ষা, পেশা ও খেলাধুলার ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে। তালেবানের কঠোর নীতির কারণে দেশটির অনেকে বলছেন তারা এখনও পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালেবান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য