,

দুই মিনিটের সিদ্ধান্তে আফগানিস্তান থেকে পালান গনি

news-image

অনলাইন ডেস্ক : সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, তালেবানের কাবুল দখলের দিন সকালেও তিনি জানতেন না যে এমন কিছু ঘটবে। তাই কাবুল ছেড়ে পালানোর সিদ্ধান্তটি তাকে মাত্র দুই মিনিটের মধ্যেই নিতে হয়েছে। আর কাবুলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই তিনি পালিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।

গতকাল বৃহস্পতিবার বিবিসি ‘রেডিও ফোর’ এর টুডে অনুষ্ঠানে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান জেনারেল স্যার নিক কার্টারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন গনি।

সাক্ষাৎকারে সেদিনের কথা মনে করে আশরাফ গনি বলেন, দিনের শুরুতে কথা ছিল তালেবান কাবুলে ঢুকবে না। কিন্তু দুই ঘণ্টা পরই পরিস্থিতি বদলে যায়। দুদিক দিয়ে তালেবানদের দুটি দল ঢুকতে শুরু করে। সেসময় তালেবানদের সঙ্গে সাংঘাতিক সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল। এ রকম সংঘর্ষ হলে কাবুলের ৫০ লাখ মানুষের প্রাণ যেত। পুরো শহর ধ্বংস হয়ে যেত।

গনি বলেন, অনিচ্ছা থাকার পরেও ঘনিষ্ঠ কয়েকজনকে তিনি কাবুল ছেড়ে চলে যেতে দিয়েছিলেন। নিজের স্ত্রীকেও তিনি চলে যেতে বলেন। তালেবান কাবুলে ঢোকার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানান আশরাফ গনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার জন্য তিনি গাড়ির অপেক্ষায় ছিলেন, তবে কোনো গাড়ি আসেনি। সেদিন জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা প্রেসিডেন্টের নিরাপত্তাবিষয়ক প্রধানের সঙ্গে ফিরে এসেছিলেন বলে জানান গনি। তিনি গনিকে বলেছিলেন কোনো পদক্ষেপ নিলে সবাইকে মেরে ফেলা হতে পারে।

গনি বলেছিলেন, সে সময় তিনি কাবুল থেকে খোস্ত শহরের দিকে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তাবিষয়ক প্রধান জানিয়েছিলেন খোস্ত ও জালালাবাদ শহরও তালেবানের দখলে চলে গেছে। গনি বলেন, কাবুল ছাড়ার সিদ্ধান্ত নিতে সেদিন তিনি দুই মিনিটের বেশি সময় পাননি।

আশরাফ গনি আরও বলেন, ‘আমি জানতাম না আমরা কোথায় যাব। যখন আমরা বিমানে উঠলাম কেবল তখনই বুঝতে পারলাম যে আমরা কাবুল ছেড়ে চলে যাচ্ছি।’

সাক্ষাৎকারে গনি বলেন, তিনি আসলে ছিলেন বলির পাঁঠা। কারণ, সবটাই ছিল যুক্তরাষ্ট্রের ইস্যু, আফগান ইস্যু নয়। নিজের জীবন ও মূল্যবোধগুলো ধ্বংস হয়ে গেছে বলেও জানান গনি।

তালেবানদের ক্ষমতা দখলের সময় কাবুল ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে সমালোচিত হন গনি। তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সমালোচনা রয়েছে যে গনি লাখ লাখ ডলার নিয়েছেন তালেবানদের কাছ থেকে। দেশটির ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বলেন, গনির দেশ ছাড়ার ঘটনা খুবই লজ্জাকর।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি