,

এতদিন পর ফিরছেন আনুশকা

news-image

বিনোদন ডেস্ক : আনুশকা শর্মাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে জমিয়ে অভিনয় করলেও ছবিটির বক্স অফিস রিপোর্ট অত ভালো ছিল না।

এর পর প্রযোজনায় এসেছেন অভিনেত্রী। ক্যামেরার পেছনে সময় দিলেও এরমধ্যে অভিনেত্রী হিসেবে পাওয়া যায়নি আনুশকাকে। প্রায় ৩ বছর পর্দার বাইরে তিনি। এতদিন পর কামব্যাক করছেন আনুশকা। তা-ও একটি নয়, ফিরছেন একসঙ্গে তিনটি ছবি নিয়ে!

জানা গেছে, ৩টি বড় বাজেটের ছবি নিয়ে ফিরছেন আনুশকা শর্মা। ২০২২ সালেই শুরু হবে ছবি তিনটির শুটিং। দুটি ছবি মুক্তি পাবে সিনেমা হলে, আরেকটি ওয়েব প্ল্যাটফর্মে। ওয়েব ফিল্মটি নাকি ভারতীয় ওটিটি-র জগতে অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে।

দীর্ঘদিনের এই বিরতি কাটিয়ে আনুশকা নাকি আরও শক্তিশালী হিসেবে পর্দায় ফিরছেন। তাঁর এবারের ছবিগুলি গল্প ও বিষয়ের দিক থেকে একেবারেই আলাদা।

অভিনয়ের পাশাপাশি আনুশকা একজন সফল প্রযোজকও। ‘পাতাল লোক’, ‘বুলবুল’, ‘মাই’, ‘কালা’-র মতো অনেক ছবি ও সিরিজের প্রযোজক তিনি। নিজের প্রযোজনার তিনটি ছবিতে অভিনয়ও করেছেন আনুশকা— ‘ফিল্লাউরি’, ‘এনএইচটেন’ ও ‘পারি’-তে দেখা গেছে তাঁকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য