,

আন্দোলন বেগবান হচ্ছে, রাজপথেই ফয়সালা হবে: মির্জা ফখরুল

news-image

নিউজ প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের লড়াই আরও বেগবান হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গণআন্দোলনে পরিণত হবে। রাজপথেই ফয়সালা হবে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ভোটাধিকার হরণের কালো দিবসের তৃতীয় বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তি চায় সকলে, বন্দি অবস্থায় হাসপাতালে আছেন তবুও তিনি মাথা নত করেননি এই সরকারের কাছে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসায় বিএনপির চলমান কর্মসূচি খুব (শিগগির) অল্প সময়ের মধ্য দিয়ে গণআন্দোলনে রূপ নেবে। আমরা বিশ্বাস করি, গণআন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হবো। আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবো।’

তিনি বলেন, ‘আন্দোলনের বিকল্প নেই, ঐক্য সৃষ্টি করতে হবে, ফয়সালা রাজপথেই হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে যে ষড়যন্ত্র শুরু করে এদেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা এখনো লড়াই করছি, আমাদের লড়াই আরও বেগবান হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে।’

খালেদা জিয়ার মুক্তিই একমাত্র কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত চাই। এইটা আমাদের এক নম্বর কথা। কারণ তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র জীবিত নেত্রী যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নয় বছর সংগ্রাম করেছেন। উড়ে এসে প্রধানমন্ত্রী হন নাই, মানুষকে সঙ্গে নিয়ে হয়েছেন।’

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য