,

মেক্সিকোতে মাদক ব্যবসায়ীদের গুলিতে শিশুসহ নিহত ৮

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলে দুই মাদক মাফিয়ার গুলিতে নারী ও শিশুসহ অন্তত আটজন প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছে এক শিশু, এক কিশোরী ও এক নারী রয়েছেন। গুরুতর আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। খবর এবিসির।

দেশটির কর্তৃপক্ষ জানায়, গুয়ানাহুয়াতো প্রদেশের সিলাও শহরের একটি বাড়িতে গত বুধবার গুলি চালায় দুই বন্দুকধারী।

মোটরবাইকে চেপে আসা দুই দুর্বৃত্তের নিশানায় ছিল বাড়িটিতে থাকা চার পুরুষ এবং এক নারী।

পুলিশ জানিয়েছে, ওই হামলার সময় এক বছরের একটি শিশু এবং ১৬ বছর বয়সি এক কিশোরীরও মৃত্যু হয়। তবে এই দুজনকেও পরিকল্পনামাফিক খুন করা হয়েছে, নাকি গোলাগুলির মধ্যে পড়ে তাদের অতর্কিত মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

দুই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গোষ্ঠী সান্তা রোসা দে লিমা এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ প্রায়ই লেগে থাকে।

এর জেরে সারা বছরই অশান্তির আবহ গুয়ানহুয়াতো প্রদেশে। গত বুধবারের ঘটনাও মাদক পাচার নিয়ে বিবাদের জেরে বলে পুলিশের দাবি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য