,

সাফারি পার্কে কমন ইল্যান্ড জন্ম দিল পুরুষ শাবকের

news-image

গাজীপুর প্রতিনিিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ড শাবকের জন্ম দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবিবুর রহমান বলেন, আজ বুধবার কোর সাফারির ভেতর সদ্যোজাত কমন ইল্যান্ড শাবকটি তার মায়ের দুধ পান করছিল। এ সময় শাবককে তার মায়ের সঙ্গে প্রথম দেখতে পান পার্কের কর্মীরা। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে শাবকটির জন্ম হয়েছে।

কমন ইল্যান্ড অ্যান্টিলোপ প্রজাতির আফ্রিকান প্রাণী। এরা একবারে একটি বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভকালীন সময় ৯ মাস। বন্য পরিবেশে এদের গড় আয়ু ২০ থেকে ২৫ বছর। স্ত্রী কমন ইল্যান্ড দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ প্রাপ্তবয়স্ক হয় চার থেকে পাঁচ বছরে। নতুন একটি পুরুষ শাবকসহ পার্কটিতে এই প্রাণীর সংখ্যা দাঁড়াল চারটি। অনুকূল পরিবেশ ও পরিচর্যা পাওয়ায় এখানে নিয়মিত প্রাণীদের বাচ্চা পাওয়া যাচ্ছে। নতুন কমন ইল্যান্ড সদস্য ভিন্ন মাত্রার সৃষ্টি করবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, ফ্রিকা মহাদেশের অনেক স্থানে এদের দেখা যায়। স্ত্রী কমন ইল্যান্ডের ওজন প্রাপ্তবয়স্ক অবস্থায় ৩০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষের ওজন ৪০০ থেকে ৯০০ কেজি। স্ত্রীদের দেহের দৈর্ঘ্য ৮০ থেকে ১১০ ইঞ্চি ও পুরুষের ৯৪ থেকে ১৩৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী। সাফারি পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি স্ত্রী ও একটি পুরুষ কমন ইল্যান্ড আনা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য