,

প্রথমবারের মতো ওয়েব সিরিজে ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ‘জিম্মি’ শিরোনামের ৭ পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন এই অভিনেতা।

ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। সেখানে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। সেই অবস্থায় আমরাও পিছিয়ে থাকতে পারি না। এটি আমি পরীক্ষামূলক কাজ হিসেবে নিচ্ছি। আশা করছি দর্শক গ্রহণ করবে।’

চলচ্চিত্র নিয়ে ডিপজল বলেন, ‘সিনেমা আমার রক্তের সঙ্গে মিশে আছে। যত দিন বেঁচে আছি, সিনেমা বানাব। আমার টার্গেট প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণ ও মুক্তি দেওয়ার। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্য কিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। ওয়েব সিরিজ হলেও এটি দেখে দর্শক সিনেমার স্বাদ পাবেন।’

ওয়েব সিরিজটি নিয়ে নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, ‘আমরা চাচ্ছি, যুগের সঙ্গে তাল মেলাতে। ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, বিশ্বের সিনেমাও মুক্তি দেওয়া হয়। আমরা এর সঙ্গে শামিল হতে চাই। আশা করি সবার ভালো লাগবে।’

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে ওয়েব সিরিজটিতে ডিপজলের পাশাপাশি আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য