,

২০২১ সালে শোবিজের আলোচিত ঘটনা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনার কারণে সিনেমায় কাজ কম হলেও বেশ কিছু আলোচিত ঘটনার জন্ম হয়েছে শোবিজ পাড়ায়। এর মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল পরীমণি ইস্যু, রেহানা মরিয়ম নূরের বিশ্বজয়সহ আরও অনেক ঘটনা। উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা তুলে ধরা হলো:

পরীমণি

বছরের মাঝামাঝি সময়ে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ ওঠে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ফেসবুকে লাইভে এসে এমন অভিযোগ করেন পরী। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে কাকতালীয়ভাবে অভিযোগ যায় পরীমণির বিরুদ্ধে। ৪ আগস্ট বনানীর বাড়ি থেকে পরীমনিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ ছিল, বাড়িতে নিষিদ্ধ মাদক রেখেছিলেন অভিনেত্রী। এরপর অভিনেত্রীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ৫ আগস্ট তাকে আদালতে তোলা হলে চার দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ আগস্ট ফের মেয়াদ বৃদ্ধি হয় জেল হেফাজতের। এর মধ্যেই নানা বিতর্কের সৃষ্টি হতে থাকে। সোশ্যাল মিডিয়ার একেবারে ট্রেন্ডিংয়ে উঠে আসেন অভিনেত্রী। গ্রেপ্তারের ২৬ দিনের মাথায় ৩১ আগস্ট জামিন পান পরী।

ইভ্যালি কাণ্ডে বিপাকে পড়েছিলেন তাহসান-মিথিলা-শবনম ফারিয়া:

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে জনপ্রিয় তারকা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে ডিসেম্বরের ৪ তারিখ মামলা হয়। এই নিয়ে গোটা শোবিজ সরগরম হয়ে ওঠে। তবে ১৩ ডিসেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন পান মিথিলা ও ফারিয়া। তাহসান এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। এই মামলাটি এখনও চলমান।

মাহি-ইমন-মুরাদ-কল ফাঁস:

ডিসেম্বরের শুরুর দিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। সেখানে মাহিকে অশ্লীল কথা বলেন প্রতিমন্ত্রী। এরই জেরে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। মাহি তখন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন।

রেহানা মরিয়ম নূর

২০২১ সালের আলোচিত ঘটনাগুলোর ভেতর সবচেয়ে সম্মানজনক ঘটনা হচ্ছে, ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আর্তে সা রিগা বিভাগে প্রদর্শিত হয় বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। এটি এ বিভাগে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। এরপর বিশ্বের বিভিন্ন দেশের উৎসবে সম্মানিত হয় সিনেমাটি। মোহাম্মদ আবদুল্লাহ সাদ পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য