,

ক্র্যাবের নতুন সভাপতি তমাল, সম্পাদক বিকু

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ২০২২ সালের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মির্জা মেহেদী তমাল, আর সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু।

বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ ও গণনা শেষে ফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান।

সভাপতি পদে মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১৪২ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী আবু সালেহ আকন ৭৭ ভোট এবং মিজান মালিক ৫২ ভোট পেয়ে পরাজিত।

সহ-সভাপতি পদে নির্বাচিত মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১০৯ ভোট। তার দুই প্রতিদ্বন্দ্বী শাহিন আব্দুল বারী ১০৩ ভোট এবং নিত্যগোপাল তুতুর গরে এসেছে ৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু ১২৭ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মামুনুর রশিদ ১১৬ ভোট এবং ওমর ফারুক আল হাদী পেয়েছেন ২৩ ভোট।

অর্থ সম্পাদক পদে সাইফুল ইসলাম মন্টু ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে ১১৯ ভোট‌ নিয়ে পরাজিত এমদাদুল হক খান।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র ১৬২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এস এম ফয়েজের ঘরে এসেছে ১০৩ ভোট।

কার্যনির্বাহী সদস্যপদে ১৬২ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন আমানুর রহমান রনি। দ্বিতীয় স্থানে আছেন ১৬১ ভোট পাওয়া সিরাজুল ইসলাম। ৭৮ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন মোহাম্মদ জাকারিয়া।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময় এবং আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম।

উল্লেখ্য, নির্বাচনে ২৮৯ ভোটারের মধ্যে ২৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য