,

অবশেষে সংসার ভাঙল তমা মির্জা-হিশামের

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিয়েছেন স্বামী হিশাম চিশতি। গত ৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে স্ত্রীকে নোটিশ পাঠান। নিয়ম অনুযায়ী তিনমাস পর গত ৭ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে।

কানাডা প্রবাসী হিশাম চিশতির সঙ্গে পরিচয়ের ৭ মাসের মাথায় তাকে বিয়ে করেন এই চিত্রনায়িকা। ২০১৯ সালের ৯ মার্চ তাদের বাদগানের পর ৭ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু বছর না যেতেই মনমালিন্য শুরু হয়।

তাদের দাম্পত্য কলহ থানা-আদালত পর্যন্ত গড়ায়। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে আনেন মারধরের অভিযোগ। এরপর দুজনই বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে নয়। বিচ্ছেদ না হলেও দীর্ঘ দিন ধরে স্বামী ছেড়ে আলাদা থাকছিলেন তমা মির্জা।

হিশাম বলেন, ‘তমাকে বিয়ের পর থেকেই মানসিক টর্চারে ছিলাম। নানা বিষয় নিয়ে ওর সঙ্গে ঝামেলা হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই!’ সাংবাদিকরা ডিভোর্স নোটিশের বিষয়ে জানতে চাইলে তমা বলেন, তিনি কোনো নোটিশ পাননি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য