,

রংপুর বিভাগে এসএসসিতে পাশের ৯৪ দশমিক ৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৯৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবারে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। গত কয়েক বছরের মধ্যে এটি দিনাজপুর বোর্ডের সর্বোচ্চ পাসের হার।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা তোফাজ্জুর রহমান।তিনি জানান, এবারে পাসের হার বেশি হওয়ার কারণ বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষার নম্বর যোগ হয়েছে জেএসসি পরীক্ষার ফলাফল অনুসারে। প্রতি বিভাগ থেকে মোট তিনটি করে বিষয়ের পরীক্ষা হয়েছে। সাধারণত শিক্ষার্থীরা ইংরেজি ও গণিত বিষয়েই বেশি ফেল করে। যেহেতু এবারে ওই বিষয়ে পরীক্ষা হয়নি তাই এবারে পাসের হার বেশি।

এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মোট ১ লাখ ৯৬ হাজার ২২৩ জন শিক্ষার্থী ২৭৫টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৬২ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে ছাত্র পাসের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৭ হাজার ৫৭৮ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ৮ হাজার ৬৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৯০৬ জন। গত কয়েক বছরের মধ্যে এবারের পরীক্ষায় সর্বোচ্চ ২ হাজার ৮১১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

দিনাজপুর বোর্ডের অধীনে এবার শতভাগ পাস করেছে ৪৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এবারে বিগত বছরগুলোর তুলনায় জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যাতেও ছিল সর্বোচ্চ। ২০২০ সালে জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ৮৬ জন, ২০১৯ সালে ৯ হাজার ২৩ জন, ২০১৮ সালে ১০ হাজার ৭৫৫ জন, ২০১৭ সালে ৬ হাজার ৯২৯ জন, ২০১৬ সালে ৮ হাজার ৮৯৯ জন এবং ২০১৫ সালে ১০ হাজার ৮৪২ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য