,

সোশ্যাল মিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন; তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়। আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন, তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন। কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন। এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য আপনাদের লড়াই করে বেঁচে থাকতে হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত-প্রশিক্ষিত। এ জন্য আপনাদের যে জায়গা তথা পেশাদারিত্বের জায়গাটায় যেন অ্যামেচারিজম না আসে, সেদিকে সজাগ করতে হবে। সেই দায়িত্বও আপনাদের। সেই জায়গায় সরকার আপনাদের সব রকম সহায়তা করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য