,

হাসপাতালে ফেরার পথে মেডিকেল টেকনোলজিস্টকে কুপিয়ে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে এক মেডিকেল টেকনোলজিস্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেলে শহরের টাউনহল রোডে তার ওপর এই হামলা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ‘মেডিকেল টেকনোলজিস্ট’ (ল্যাব টেকনোশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) সাইফুল বিকেলে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশায় করে হাসপাতালে আসছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য