,

রামপুরায় বাসে আগুন : মূল হোতাসহ গ্রেপ্তার ৪

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মূল হোতা মনির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তার দাবি, গ্রেপ্তার মনির অগ্নিসংযোগ ও ভাঙচুরের মূল হোতা।

ইমরান খান জানান, গত ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এর পর পরেই কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এই অগ্নিসংযোগ ও ভাঙচুরে প্রত্যক্ষভাবে জড়িত ছিল মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। নিহত মাঈনুদ্দিন স্থানীয় একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর ১২টি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় থানায় একাধিক মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য