,

মা হচ্ছেন তিশা, সুখবর দিলেন ফারুকী

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তাদের জীবনের সেরা সময় পার করছেন। মা-বাবা হতে যাচ্ছেন তারা। পৌষের সন্ধ্যায় এ সুখবর দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জানালেন, স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সন্তানসম্ভবা।

ফেসবুকে তিশা ও তার দুটি ছবি পোস্ট করে ফারুকী লিখেছেন, ‌‘আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’

ফারুকী আরও লেখেন, ‘যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে, জন্ম হয় আমাদেরও, আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়?’ সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।’

ভালোবেসে ২০১০ সালের ১৫ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিশা ও ফারুকী। এতদিন নিজেদের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করেছেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য