,

এনার বাসটি চালাচ্ছিলেন সহকারী

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক বিভাজক ভেঙে মাইক্রোবাসকে চাপা দেয়া এনা পরিবহনের ওই বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী। চালক এসময় ঘুমাচ্ছিলেন।

ওই বাসের মালিক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে এসব কথা বলেছেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর র‌্যাব মহাখালীতে গিয়ে বাসচালক মিজানুর রহমানকে ধরে নিয়ে গেছে বলেও খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কে লা মেরিডিয়ান হোটেলের কাছে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে একটি মাইক্রোবাসের ওপর উঠে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান।

বাসটির মালিক এনায়েত উল্যাহ বলেন, চালক মিজানুর রহমান বাসটি সারা রাত চালিয়ে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর মিজান বাসের চাবি সহকারী শাওনের হাতে দিয়ে ঘুমাতে যান। শাওন বাসটি নিয়ে বের হয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। ঘুম থেকে উঠে সন্ধ্যায় মিজান মহাখালী বাস টার্মিনালে গেলে র‌্যাবের একটি দল তাকে ধরে নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য