,

সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে অর্ধগলিত অবস্থায় লাশটি ভেসে উঠে। লাশটি নদী থেকে তুলে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে সুগন্ধা নদীর কিস্তাকাঠি গ্রাম থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি লঞ্চঘাট এলাকায় আনা হয়েছে। তবে নিহতের পরিচয় মেলেনি।

এ নিয়ে লঞ্চ দুর্ঘটনায় প্রাণহাণি দাঁড়ালো ৪৫ জনে। আর দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে রয়েছেন। অন্যদিকে বরিশাল মেডিকেলে ৩২ জনের মধ্যে আইসিইউতে আছেন তিনজন।

এদিকে অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ চেয়ে আজ মঙ্গলবার আদালতে শুনানির কথা রয়েছে। আর নতুন করে লঞ্চ মালিকসহ ২০ জনের মামলা করেছেন নিহতদের এক স্বজন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে পুরোপুরি পুড়ে যায় বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য