,

ফিরহাদ হাকিম কলকাতার মেয়র হিসেবে শপথ নিচ্ছেন

news-image

অনলাইন ডেস্ক : কলকাতার ৩৯তম মেয়র হিসাবে মঙ্গলবার শপথ নিচ্ছেন ফিরহাদ হাকিম। মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতা পৌরভবনে সোমবার ছিল সাজো সাজো রব।

এই প্রথম পৌরভবনের ভেতরের লনে মঞ্চ তৈরি করে শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিদের বসার জন্য সব মিলিয়ে প্রায় ৫০০ আসনের ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০ আসন। খবর আনন্দবাজার পত্রিকার।

মেয়রের পাশাপাশি চেয়ারপারসন ও মেয়র পারিষদেরাও মঙ্গলবার শপথ নেবেন। ২০১৫ সালে মেয়র হিসাবে শোভন চট্টোপাধ্যায় শপথ নিয়েছিলেন টাউন হলে।

শোভন বাবুর আগে অবশ্য সব মেয়রই শপথ নিয়েছিলেন কলকাতা পৌরভবনের সভাকক্ষে। এবার ঘটছে ব্যতিক্রম। পৌরসভার লনে মঞ্চ ও মণ্ডপ তৈরি করে মেয়রের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শপথ নেওয়ার পরেই মঙ্গলবার মেয়র ও চেয়ারপাসরনের ঘরে নামফলক বসানো হবে।

মেয়রের অফিসঘর নতুন করে সাজানো হয়েছে। মেঝেতে পাতা হয়েছে নতুন কার্পেট। দেয়ালে লাগানো হয়েছে নতুন ওয়ালপেপার। ঘরের আলোকসজ্জাও নতুন করে করা হয়েছে।

মেয়রের ঘরে চেয়ার, টেবিলসহ যাবতীয় আসবাব পালিশ করা হয়েছে। মাসখানেক আগে থেকেই মেয়রের ঘরের যাবতীয় সামগ্রী বাইরে বের করে পুরো ঘর পরিষ্কার করা হচ্ছে।

মেয়র পারিষদদের অফিসঘরগুলোকেও নতুন চেহারা দেওয়া হয়েছে। ওই সব ঘরের দেয়ালেও বসেছে নতুন ওয়ালপেপার।

আজ মঙ্গলবার মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে কলকাতার সব বিধায়ক, মন্ত্রী ছাড়াও এমপিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য