,

জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারীর প্রথম জানাজা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ বিদায় জানিয়েছে ঢাকাবাসী।

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানাজার আগে বক্তব্য দেন। তিনি ৭৫-পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরেন।

আওয়ামী লীগ জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা জানায়। জাসদের পক্ষ থেকে ফেনীর সংসদ সদস্য শিরীন আখতার শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

জানাজা শেষে মরদেহ ফেনীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় জানাজা হবে ফেনি পাইলট স্কুল মাঠে, পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার বাসভবন প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য