,

দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই নারী ক্রিকেটারের পর দেশে আরও একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সংক্রমিত ব্যক্তি পুরুষ, তিনি ঢাকার বাসিন্দা। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির তাঁর নাম বলা হয়নি।

জিআইএসএআইডি বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। পরে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) সেটি জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনের অস্তিত্ব পেয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। এই নিয়ে দেশে তিনজনের শরীরে নতুন এই ধরনটি পাওয়া গেল।

এদিকে ডেলটার মতো ভয়ংকর না হলেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। যার শিকার হয়েছে এরই মধ্যে বিশ্বের অন্তত ১১০টি দেশ। বাংলাদেশও ধরনটির এখনো বিস্তার না হলেও প্রতিবেশী ভারতে এটিতে আক্রান্তের হার বেড়েই চলেছে।

তবে ভারতসহ ওমিক্রনের শিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্বাভাবিক থাকায় দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা তীব্র হচ্ছে। যাতে এক ধাপ এগিয়ে গেল নতুন আরেকজনের আক্রান্তের মধ্য দিয়ে।

বিশ্লেষকেরা বলছেন, আগামী বছরের মার্চের দিকে দেশে ওমিক্রনের বিস্তার ব্যাপকভাবে বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমদ বলেন, ওমিক্রন আসবে এটা অবধারিত। কিন্তু কত দ্রুত আসবে এবং কতটা বিস্তার ঘটবে সেটি নির্ভর করবে আমাদের ব্যবস্থার ওপর। বিশেষ করে বিমানবন্দরে আমাদের ব্যবস্থা আরও ভালো হওয়া দরকার।

তিনি বলেন, দেশে এই মুহূর্তে যারা আক্রান্ত হচ্ছেন তাদের কেউ কেউ হয়তো ওমিক্রনের শিকারও হতে পারেন। ভারতসহ অন্যান্য দেশ যখনই কারও ওমিক্রন পাচ্ছে, প্রকাশ করছে। আমাদেরও তাই করা উচিত। বিশেষ করে আক্রান্তদের আইসোলেশন করতে হবে। এতে করে সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব হবে। আজকের পত্রিকা

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য