,

বিজেপি মন্ত্রীর হুমকির পর পাল্টে যাচ্ছে সানির ‘মধুবন’

news-image

অনলাইন ডেস্ক : মডেল-অভিনেত্রী সানি লিওনিকে দেওয়া ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর হুমকির পর সানি অভিনীত ‘মধুবন’ গানটির নাম ও কথা পাল্টে যাচ্ছে।

সম্প্রতি ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোহিনুর’ ছবির জনপ্রিয় গান ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমেক ভিডিওতে দেখা যায় সানিকে। এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে গত কয়েক দিন ধরে।

গানটির রিমেক ভিডিও দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতরাও। তাদের অভিযোগ, রাধার নামে কুরুচিকর গান তৈরি করা হয়েছে।

মথুরার পুরোহিতদের দাবি, সানির ভিডিওটি নিষিদ্ধ করা হোক। এই ভিডিও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন পুরোহিতদের একাংশ।

এর পরই বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সরাসরি ‘হুমকি’ দিয়েছেন মডেল-অভিনেত্রীকে। রবিবার তিনি বলেছন, ‘‘সানি লিওনিকে তার ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে নিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। অন্যথায় আমি আইনি পদক্ষেপ নেব।’’

নরোত্তম মিশ্রর হুমকির পর ওই রাতেই একটি বিবৃতি জারি করে গানের সংস্থা ‘সারেগামা’। সংস্থা জানিয়েছে, তারা বিতর্কিত গানের কথা এবং নাম বদলে দিতে প্রস্তুত।

বিজেপি মন্ত্রী নরোত্তমের অভিযোগ, এই গানটিতে খোলামেলা পোশাকে নাচ করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সানি। গানটি যারা রিমেক করেছেন, সেই শাকিব-তোশির বিরুদ্ধেও এনেছেন একই অভিযোগ।

প্রসঙ্গত, কিছু দিন আগে মধ্যপ্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তমের ‘হুমকিতে’ বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়কে একটি বিজ্ঞাপনের ছবি প্রত্যাহার করতে হয়েছিল। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য