,

গোপালগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

news-image

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদরে বাসচাপায় রাইসুল ইসলাম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে। তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একটি ভ্যানযোগে রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটি চাপা দেয়। এতে তিন শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাইসুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য