,

৫৭ বছরেও যে কারণে বিয়ে করলেন না সালমান খান

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের ভাইজানখ্যাত সালমান খান ৫৭ বছরে পা দিলেন আজ। তিনি বলিউডের সবচেয়ে আকর্ষণীয় এবং কাঙ্খিত ব্যাচেলর। যে বয়সে তার সমসাময়িক নায়কেরা ছেলেপুলে নিয়ে সুখের সংসার করছেন সে বয়সে সালমান সিঙ্গেল। এত বছরেও বিয়ে করেননি এই সুপারস্টার।

কেন? এ নিয়ে আলোচনার শেষ নেই। বিশ্বজুড়ে তার ভক্ত-অনুসারীরা শুধু জানতে চান তাদের ‘দাবাং খান’ কেন বিয়ে করেননি? যার সঠিক উত্তর আসলে কারো কাছেই নেই। সালমানও এই প্রশ্নের জবাব রহস্য করে এড়িয়ে যান।

একবার অভিনেতা প্রকাশ করেছিলেন কেন তিনি বিয়ে করছেন না। সেখানে তার বিয়ে না করার জন্য দায়ী করেছিলেন এক অভিনেত্রীকে। অভিনেতা যখন রিয়েলিটি শো ‘বিগ বস 8’- এর জন্য শুটিং করছিলেন, তখন প্রবীণ তারকা রেখা তার চলচ্চিত্র ‘সুপার নানি’র প্রচারের জন্য উপস্থিত ছিলেন। সেই পর্বের সময় সালমান তার জীবনের একটি বিশেষ ঘটনা শেয়ার করেছিলেন।

অভিনেতা বলেন, তিনি যখন কিশোর ছিলেন তখন তিনি সম্পূর্ণরূপে রেখাকে ভয় পেয়েছিলেন। এটা সেই সময়ে যখন তারা দুজনেই মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে প্রতিবেশি ছিলেন। সালমান প্যারাপেটে ঘুমাতেন এবং রেখার মর্নিং ওয়াক দেখতে ভোর ৫টা ৩০ মিনিটে জেগে উঠতেন।

তিনি এভাবেই রেখার প্রেমে পড়ে যান। এমনকি বাড়ির সবাইকে বলেছিলেন, ‘আমি বড় হয়ে এই মেয়েটিকে বিয়ে করতে চাই।’

সালমান বলেন, ‘আজও আমি তাকে বিয়ে করতে পারিনি।’ রেখা এসময় মজা করে বলেন, ‘একই কারণে আমারও বিয়ে করা হলো না।’ তাই শুনে সবাই হেসে উঠেন।

সালমান খান প্রতিবছরই নিজের জন্মদিন পরিবারের সঙ্গে পালন করেন। এবছরও পানভেলের ফার্ম হাউজে শুরু হয়েছে নানা আয়োজন। আজ মধ্যরাত থেকেই সেখানে পার্টির আয়োজন করেছেন সালমান নিজেই। গতকাল সাপের কামড়ও খেয়েছেন।

লকডাউনে বেশিরভাগ সময়ই এই পানভেলের ফার্মহাউজেই সময় কাটিয়েছেন অভিনেতা। সেখানে চাষবাসও শুরু করেছিলেন সলমন। লকডাউনের সময় ভাইরাল হয়েছিল সেই ছবি ও ভিডিও। এমনকি এই ফার্ম হাউজেই গতবছর জ্যাকলিনের সঙ্গে একটি ভিডিও শুট করেছিলেন সালমান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য