,

মা হারালেন চিত্রনায়ক জায়েদ খান

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানের মা শাহিদা হক আর নেই। আজ সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। জায়েদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এই অভিনেতা জানান, তার মা শাহিদা হক করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ছিলেন। করোনা ছাড়াও তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তার ভাষ্য, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২০ ডিসেম্বর আইসিইউতে নেওয়া হয়।’

জায়েদ খান আরও বলেন, ‘বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ মাকে হারালাম। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি ও আমার পরিবার কীভাবে সহ্য করব, জানি না! আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য