,

নবাবগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে বালুভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ‍আরও দুজন। আজ সোমবার সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বান্দুরা থেকে দোহারে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নবাবগঞ্জে মাঝিরকান্দা এলাকায় মির্জাকান্দা মোড়ে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সকালে আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি আহতরা চিকিৎসাধীন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য