,

জাপানে ভারী তুষারপাতে শতাধিক ফ্লাইট বাতিল

news-image

অনলাইন ডেস্ক : তুষারপাতের কারণে বিপাকে পড়েছে জাপানের বিমান সংস্থাগুলো। ভারী তুষারপাতে দেশটির ১০০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাত হওয়ায় ফ্লাইটগুলো বাতিল করা হয়।

আজ সোমবার জাপানের দুটি বৃহত্তম এয়ারলাইনসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ গতকাল রোববার বিকেল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বন্ধ রেখেছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেছেন, এতে ৫ হাজার ১০০ যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

অন্যদিকে, জাপান এয়ারলাইনসের এক প্রতিনিধি জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে সংস্থাটি বিকেল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। যার প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে উৎসব ও ভ্রমণের মৌসুমেও বিশ্বজুড়ে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য