,

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করছে। তাদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। সরকারী ভাবে তাদের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হয়েছে। আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানাচ্ছি।

সোমবার সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার রংপুর-৪ আসনের পীরগাছা উপজেলার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজ মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শীত বস্ত্র ও তাদের মেধাবী সন্তানদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, ইটাকুমারী ইউনিয়নের নবাগত চেয়ারম্যান আবুল বাশার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, পীরগাছায় সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যেসব এলাকায় এখনও রাস্তা পাকা হয়নি সেসব এলাকায় দ্রুত রাস্তা পাকা করণের কাজ শুরু করা হবে। করোনার সময় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়েছে। আবারো কাজ শুরু হয়েছে।সবাইকে মিলে মিশে কাজ করার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কারো সাথে কোন দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। এতে উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি হবে। আমরা পীরগাছাকে মডেল উপজেলা হিসাবে দেখতে চাই।
পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পীরগাছা উপজেলা পরিষদ মাঠে স্থাপিত ৩১টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উপজেলার উন্নয়ন কাজের তথ্য সম্বলিত বিল বোর্ড উদ্বোধন করেন।

এছাড়াও তিনি এনএটিপি -২ প্রকল্পের আওতায় এআইএফ-২ এর অর্থায়নে তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু সিআইজি মৎস্য সমবায় সমিতিতে পিকআপ গাড়ি হস্তান্তর করেন। এর আগে গত সোমবার তিনি রংপুরে সফরে। ওই দিন বিকেলে রংপুর টাউন হলে রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য