,

‘ডিভোর্স ছাড়াই’ ইলিয়াসের তৃতীয় বিয়ে, যা বললেন সুবাহ

news-image

বিনোদন ডেস্ক : গত ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে বিয়ে করছেন মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। সুবাহর প্রথম বিয়ে হলেও এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে বলে জানা গেছে। এর আগে তিনি নিশাত তাবাসসুম ও কারিন নাজ নামের দুই তরুণীকে বিয়ে করেছিলেন।

এদিকে ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন দাবি করেছেন, তাদের এখনো ডিভোর্স হয়নি। দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়ে, এবং তার অনুমতি না নিয়েই সুবাহকে ইলিয়াস বিয়ে করেছেন দাবি করেছেন কারিন।

এ ব্যাপারে মুখ মুখেছেন সুবাহ। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে ইলিয়াসের সঙ্গে তার বিয়ের বিষয়টি খোলাসা করেছেন।

সুবাহ দাবি করেন, কারিন ও তার পরিবারকে জানিয়েই ইলিয়াসকে বিয়ে করেছেন তিনি।

সুবাহ লেখেন, কারিনকে ইলিয়াস ডিভোর্স দিয়েছে, তা জেনেই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ও আমাকে (ইলিয়াস) ডিভোর্স লেটারও দেখিয়েছে। তাছাড়া আমরা যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তা কারিন ও তার পরিবারকে দুই মাস আগেই জানিয়েছি। এখন তারা অস্বীকার করছেন কেন বুঝতে পারছি না। তবে আমি যে তাদের জানিয়েছিলাম তার প্রমাণ আমার কাছে আছে।

সুবাহ আরও লেখেন, যদি কোনো পুরুষের ক্ষমতা থাকে বউ পালার, সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি তো জানি ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিল। কারণ তাদের ওই বিয়ের কোনো বৈধ কাবিননামা নেই!

কারিন ও ইলিয়াসের সংসার নিয়ে সুবাহ লিখেছেন, ওই মেয়ে বিদেশে থাকে। তিন বছর ধরে দেশে আসে না। শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয়? কারিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে বিদেশে ও বাংলাদেশে, এটাও আমি জানি। সে মানসিকভাবে ইলিয়াসকে সবসময় প্যারা দিতো। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে। এও জানে ওরা বিবাহিত জীবনে কখনোই সুখী ছিল না।

ইলিয়াসের সঙ্গে সংসার প্রসঙ্গে সুবাহ লিখেছেন, আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দু’জনের ভালোলাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারের সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি। আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করতে পারেন। আমাদের দু’জনকে ফলো করার দরকার নাই। আমরা দু’জন-দু’জনের সঙ্গে ভালো আছি সংসার নিয়ে। আলহামদুলিল্লাহ!

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার সূত্রে আলোচনায় আসেন সুবাহ। এরপর কয়েকটি সিনেমায়ও কাজ করেছেন। কিন্তু এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ইলিয়াস হোসেন সংগীতশিল্পী হিসেবে সাফল্য পেয়েছিলেন। বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য