,

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় আহত এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। এর ফলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।

আজ রোববার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুসহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসাধীন অপর ২ জন হলেন- নুরু মিয়া (৪৫) ও মনোরঞ্জন (৪৫)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত তিনজনকে আমাদের এখানে আনা হয়েছিল। পরে এখানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।’

তাদের উদ্ধার করে নিয়ে আসা সঙ্গীতা সাহা নামের এক জন জানান, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মারা গেছে বলে শুনেছি। আর ঢাকা মেডিকেলে ৩ জনকে আনার পর এক শিশু মারা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য