,

সানি লিওনকে ভারতছাড়া করার হুমকি

news-image

অনলাইন ডেস্ক : ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে ‘রাধা’ হয়ে নেচেছেন বলিউড তারকা সানি লিওন। কিন্তু গানের সেই নাচ অশ্লীল মনে হওয়ায় তা নিষিদ্ধের দাবি তুলেছেন এক পুরোহিত। এ ছাড়া সানি লিওন ক্ষমা না চাইলে তাকে ভারতছাড়া করারও হুমকি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ডেইলি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গানটিতে অশ্লীল নাচের অভিযোগ তুলেছেন মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ। তার অভিযোগ, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। গানটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ওই পুরোহিত। তা না হলে তিনি আদালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন।

‘মধুবন মে রাধা নাচ’ শিরোনামের ওই গানটি করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। জানা গেছে, ১৯৬০ সালে ‘কোহিনুর’ চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।

গত ২২ ডিসেম্বর ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। এরপর গানটি জনপ্রিয়তা পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়। গানটিতে সানি লিওনের নাচ অনেকে পছন্দ করেছেন, অনেক নেটিজেন আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য