,

রাজনীতি সচেতন না হয়ে সফল মানুষ হওয়া যায় না : শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হয়ে সফল মানুষ হওয়া যায় না, সুনাগরিক হওয়া যায় না। আজ রোববার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনীতি সচেতন না হলে তোমরা নিজের দায়িত্বও যথাযথভাবে পালন করতে পারবে না। রাজনীতি করো বা না করো; কেউ রাজনীতির বাইরে নও। তাই সবাইকেই রাজনীতি সচেতন হতে হবে। সঠিক রাজনীতি বেছে নিতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই ক্যাম্পাসে আসার পর পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ছাত্র রাজনীতিকদের সঙ্গে। এটি ভালো লেগেছে। অর্থাৎ এই ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ নয়। আমার দুটি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। একটি প্রতিষ্ঠানে গিয়ে ভয় পেয়েছি। কারণ সেখানে লেখা আছে- ধুমপান ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস। অর্থাৎ ধুমপানের মতো রাজনীতিটাও পরিত্যাজ্য। এই বার্তা সে প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করছে।’

রাজনীতিতে ভালো-মন্দ রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এর অর্থ এই নয়, রাজনীতি ভালো নয়। রাজনীতি সেই জায়গা, যেখানে জীবনের সব সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের ব্যক্তি জীবনটা কেমন চলবে সেই সিদ্ধান্ত নিজেরাই নিই। কিন্তু আমাদের জীবন-জীবিকা কেমন চলবে, দেশটা কেমন হবে, আমার লেখাপড়ার সুযোগ থাকবে কি থাকবে না, খাবারের সংস্থান হবে কি হবে না, কাজের সংস্থান হবে কি হবে না, সকালে উঠে কলটা চালালে পানি আসবে কি আসবে না, সেই সিদ্ধান্তগুলো যেখানে গৃহীত হয় সেটাই রাজনীতি।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য