,

বাবাকে কাঁধে চড়িয়ে মসজিদে নববী জিয়ারত করালেন যুবক (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে মসজিদে নববী ও রাসুলের (সা.) রওজা মোবারক জিয়ারত করিয়েছেন এক যুবক। গতকাল শুক্রবার জুমার দিন ঘটনাটি ঘটেছে সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে।

বাবাকে কাঁধে নিয়ে ওই যুবকের জিয়ারতের ছোট্ট একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আলআরাবিয়া।

যুবকটির পরিচয় পাওয়া যায়নি। আলআরাবিয়ার প্রতিবেদনে জানা যায়, তার পোশাক-পরিচ্ছদ ও চেহারা দেখে মধ্যপ্রাচ্যের নাগরিকই মনে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবাই তার প্রশংসায় পঞ্চমুখ।

সৌদি আরবের শরয়ী উপদেষ্টা ও গবেষক জিয়াদ আলকুরাশি এ ঘটনার প্রশংসা করলেও এটি যে খুব বড় কাজ সেটি মানতে নারাজ তিনি। আলকুরাশি বলেন, মাতা-পিতা সন্তানকে যে কষ্ট করে লালন-পালন করেন তার তুলনায় এটি সামান্য। তবে বাবার প্রতি যুবকের এই দয়া ও ইহসান তার জান্নাত লাভের অন্যতম মাধ্যম হতে পারে বলে তিনি আশা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য