,

শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না, হাসুন : পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। চলতি বছর তার জীবনে ঘটে গেছে নানা দুর্ঘটনা। তবে থেমে থাকেননি তিনি। সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে গেছেন নিজের মতো করে। অভিনয়ের পাশাপাশি পরী কিন্তু সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ সক্রিয়। চোখে-মুখে উচ্ছ্বল হাসি আর কোলে পোষ্যপ্রাণী নিয়ে ফেসবুকে এবার ইতিবাচক বার্তা দিলেন এই অভিনেত্রী।

গতকাল শুক্রবার পরী তার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে সাদা রঙের শাড়িতে দেখা গেছে। আর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না; হাসুন, কারণ এটা ঘটেছে।’

গত ২০ ঘণ্টায় পরীর পোস্টটিতে ৭৩ হাজার ফেসবুক প্রতিক্রিয়া পড়েছে। কমেন্ট অপশন তিনি বন্ধ করে রেখেছেন বিধায় কেউ মন্তব্য করতে পারেনি। তবে শেয়ার করেছেন ২২৫ জন।

বর্তমানে পরীমনির হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মে। এতে চিত্রনায়ক ইমন ও অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে অভিনয় করছেন তিনি। এ ছাড়া নতুন বছরে সম্পন্ন করবেন ‘প্রীতিলতা’ সিনেমার বাকি অংশের শুটিংয়ের কাজ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য