,

শিগগির যুক্তরাষ্ট্রের বাজারে আসছে করোনা ট্যাবলেট

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের বাজারে খুব শিগগির পাওয়া যাবে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ট্যাবলেট। গত বুধবার ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের এই ওষুধটির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এটি কোভিড-১৯ এর প্রথম এই এন্টিভাইরাল ওষুধ। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
এ ওষুধটি অসুস্থ মানুষেরা হাসপাতালে ভর্তি হওয়ার মতো যথেষ্ট অসুস্থ হওয়ার আগে বাড়িতে বসেই খেতে পারবে। ১২ বছরের বেশি বয়সী এবং অন্তত ৮৮ পাউন্ড ওজনের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিশ্চিত হলে ওষুধটি গ্রহণ করতে পারবে। তবে ওষুধটি কিনতে হলে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে।
এফডিএ এর বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ শনাক্তের পর এবং লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে যত দ্রুত সম্ভব ওষুধটি শুরু করা যাবে।প্যাক্সলোভিড এর সঙ্গে আরও কয়েকটি এন্টিভাইরাল ওষুধ ব্যবহার করা যাবে।। নতুন তৈরি করা নিরমাটরেলভির এবং পুরনো রিটোনাভির এবং প্যাক্সলোভিড দিনে দুই বার করে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
গত সপ্তাহে ফাইজার একটি হালনাগাদ ফলাফল প্রকাশ করে। এতে দেখা গেছে, উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের প্রথম লক্ষণ দেখা দেওয়ার কয়েক দিনের মধ্যে এই চিকিৎসা শুরু করা গেলে তাদের হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার ৮৯ শতাংশ কমে যায়। লক্ষণের প্রথম পাঁচ দিনের মধ্যে প্রয়োগ করা গেলেও এর কার্যকারিতা প্রায় একই রকম (৮৮ শতাংশ) থাকে।
গত নভেম্বরে বাইডেন প্রশাসন ঘোষণা দেয় যে তারা এই ওষুধের এক কোটি ডোজ কিনবে। প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ফাইজারের সফলতার তথ্য দেখে উৎসাহিত হয়েছেন আর বিশ্বাস করেন এই ওষুধটি মহামারি অবসানের পথে বড় পদক্ষেপ ফেলতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য