,

দগ্ধ যারা ঢাকা আসছেন তারা ক্রিটিক্যাল: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে দগ্ধ যারা ঢাকায় আসছেন তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছেণ, অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে। ঢাকায় যারা আসছেন তারা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আর বরিশাল মেডিকেলে যারা আছে তারা ততটা ক্রিটিক্যাল না। এ জন্য তাদের সে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে এসব বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় আসার পথে একজনের মৃত্যুসহ সব মিলিয়ে ৩৫ জন লোক মারা গেছেন বলে জানতে পেরেছি। বরিশালে ভর্তি আছে ৮১, তাদের মধ্যে ১০ জনকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে বিভিন্নভাবে অগ্নিদগ্ধদের ঘটনা ঘটছে। এ বিষয়টি চিন্তা করে গত দুই সপ্তাহ আগে একনেক সভায় একটি প্রকল্প পাস হয়েছে। সেটি হচ্ছে দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে ১০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বার্ন ইনস্টিটিউট করা হবে। পরবর্তীতে আরো দুই বিভাগে দুটি ইনস্টিটিউট করা হবে। ইনস্টিটিউটগুলোতে আইসিইউ, এইচডিইউসহ পোড়া রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা রাখা হবে। যাতে তাদেরকে ঢাকামুখী হতে না হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইউরোপের বর্তমান অবস্থার মতো করোনার সংক্রমণ আমাদের দেশেও হোক তা আমরা চাই না। তাই সবাইকে সচেতন হতে হবে। আমরা দেখতে পাচ্ছি করোনার সংক্রমণের হার ফের দুই শতাংশ হয়েছে, যা এক শতাংশের নিচে ছিল। এটা খুবই উদ্বেগের বিষয়। আক্রান্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে। আমাদের সচেতন হতে হবে। মাস্ক পরতে হবে। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ কক্সবাজার চলে যাচ্ছে, তারা কেউ মাস্ক পরছে না।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজ কার্যক্রম চলমান রয়েছে। ডোজের সংখ্যা বাড়লে এর ফলাফল পাওয়া যাবে। তখন বুঝা যাবে এটা কতটুকু কার্যকর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য