,

নারী ক্রিকেটারদের বেতন বাড়ল

news-image

স্পোর্টস ডেস্ক : কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিসিবির নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভার পর সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

শীর্ষ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৩৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সব মিলিয়ে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের ২০ থেকে ৩৩ শতাংশ হারে বেতন বেড়েছে। শীর্ষ দুই গ্রেডের ক্রিকেটারদের বেতন বেড়েছে বেশি হারে, পরের ধাপে বেড়েছে একটু কম হারে।

বিসিবি সভাপতি বলেছেন পারফরম্যান্সের ভিত্তিতেই পারিশ্রমিক বাড়ানো হয়েছে মেয়েদের, ‘সাধারণত আমরা ১০ থেকে ১৫ শতাংশ বাড়াই। এবার যারা ভালো খেলে, বিশেষ করে এ ও বি গ্রেডে বেশি বাড়িয়েছি।’

গত বছর বেতন বাড়ানোর পর ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের বেতন হয়েছিল মাসে ৬০ হাজার টাকা, ‘বি’ গ্রেডের ৪৮ হাজার টাকা, ‘সি’ গ্রেডের ৩৬ হাজার টাকা ও ‘ডি’ গ্রেডের ২৫ হাজার টাকা।

সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। দেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ট্রফি এসেছিল তাদের হাত ধরেই। ২০১৮ এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয় ভারতকে হারিয়ে। সবশেষ দক্ষিণ এশিয়ান গেমসেও সোনা জয় করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী