,

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি আমি খতিয়ে দেখি, তারপর আমার যে ব্যাখ্যা তা আপনারা জানতে পারবেন। এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ইমডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। এর চেয়ে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোনো সরকার নেয়নি।

কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি অপরাধ। এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য