,

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে : কেবিন বয়

news-image

বরিশাল প্রতিনিধি : ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ইঞ্জিনরুমের পাশে ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। ঘটনার প্রত্যক্ষদর্শী কেবিন বয় ইয়াসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসিন জানান, লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিনরুমের পাশেই ক্যান্টিন। সেখানে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তা দ্রুত ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে। সেখানে রাখা ১৩ ব্যারেল ডিজেলে আগুন ধরে যায়। ইঞ্জিনরুম থেকে আগুন চলে যায় ডেকের দিকে।

তিনি আরও জানান, ডেকের জানালার পর্দায় আগুন লেগে তা দোতলায় ছড়িয়ে পড়ে। সেখানে প্রথমে পারটেক্স বোর্ডের সিলিংয়ে আগুন ধরে যায়। দোতলায় একটা চায়ের দোকান ছিল। ওই দোকানের সিলিন্ডার বিস্ফোরিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়।

আগুন লাগার পর ডেকের যাত্রীরা তা নেভানোর চেষ্টা করেন। এ সময় অনেকে প্রাণ বঁচাতে নদীতে লাফ দেন বলে জানান ইয়াসিন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন দুই শতাধিক যাত্রী। নিখোঁজ রয়েছেন বহু। লঞ্চটিতে ৫০০ জনের মতো যাত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য