,

আধুনিকায়নের জন্য সাময়িক বন্ধ আছে চিনিকল: শিল্পমন্ত্রী

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের কোনো চিনিকলই বন্ধ হয়নি, চিনিকল আধুনিকায়নের জন্য সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পুনরায় সকল কারখানা চালু করা হবে। দেশের কোনো চিনিকলই বন্ধ না।

চুয়াডাঙ্গায় কেরু এন্ড কোম্পানি চিনিকলে ২০২১-২০২২ অর্থবছরের মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আখের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন, কৃষিপণ্য উৎপাদনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সুবিধা দেয়। এ বিষয়টিও যাচাই বাছাই করা হবে। কৃষকদের দাবি মানার বিষয়টি দেখা হবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। তিনি বলেন, আন্তার্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে দেশের বাজারেও সে দাম বৃদ্ধি পায়। তবে আমদানি নির্ভর এসব দ্রব্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উপজেলা পর্যায়ে টিসিবি কার্যক্রম শুরু করা হবে। আশা করি, আগামী তিন মাসের মধ্যে ৪-৫শ’ টিসিবি ট্রাক নামানো হবে।

খালেদা জিয়ার ইস্যুতে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন কোনো ইস্যু নাই, তাই বিএনপি একটা ইস্যু খোঁজার চেষ্টা করছে। যতটুকু যারা চেষ্টা করছে তার থেকে বেশি শো-অফ করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর প্রমুখ।

পরে দর্শনা কেরু চিনিকলে মাড়াই মৌসুম শুরু হয়। কেরু চিনিকলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে মৌসুম কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য