,

দুর্ঘটনার জন্য চালক একা দায়ী নন : শাজাহান খান

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকরা দায়ী নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। দুর্ঘটনা কমানোর জন্য জনসচেতনতা দরকার বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সেভ দ্য রোড’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, শুধু গাড়ির ড্রাইভারদের উপরে আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। দুর্ঘটনা কমানোর জন্য জনসচেতনতা দরকার। সাধারণ মানুষদের রাস্তা দিয়ে পারাপারের সময় মোবাইলে কথা না বলা, যত্রতত্র পারাপার না হওয়া এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি ড্রাইভারদের ট্রেনিংসহ সকল সুযোগ-সুবিধা দিলে অনেক দুর্ঘটনা কমে আসবে বলেও দাবি করেন সাবেক এই মন্ত্রী।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য শুধু ড্রাইভাররা দায়ী নয়। রাস্তার মাঝখান দিয়ে মোবাইল কথা বলতে বলতে হেঁটে যাবেন, একটা গাড়ি হঠাৎ করে এসে নিয়ন্ত্রণ করতে না পারলে ড্রাইভারের দোষ, এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা সিলেট, ঢাকা-খুলনাসহ উত্তরবঙ্গের ঢাকাগামী ট্রাক ও লং রোড যেসব ট্রাক চলাচল করে‌ সেসব ড্রাইভারকে দিনের পর দিন রাস্তায় থাকতে হয়। তাদের বিশ্রামের জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক চারটি টার্মিনাল নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। সেসব টার্মিনালে ট্রাক ড্রাইভারদের জন্য সকল সুযোগ সুবিধাও থাকবে। আমি মনে করি অবশ্যই এর সফলতা কয়েকবছর পর পাওয়া যাবে। আগে আমাদের দাবি ছিল হাইওয়ে রোডগুলো চার লেন ও ছয় লেনের করা; এখন কিন্তু তা হচ্ছে।

সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য