,

স্ত্রীর টানে যুক্তরাষ্ট্রে অপূর্ব

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তৃতীয় বিয়ে করেছেন গত ২ সেপ্টেম্বরে। পাত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর অবকাশ কিংবা হানিমুনে যাওয়া হয়নি তাদের। কারণ শাম্মার জন্ম ও বেড়ে ওঠা মার্কিন মুলুকে। আর সেখানে একটি স্বনামধন্য গাড়ির কোম্পানিতে কর্মরত আছেন তিনি। অবশেষে স্ত্রীর টানে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন অপূর্ব।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন অপূর্ব। তবে তার হাতে থাকা কাজগুলো সম্পন্ন করেই দেশ ত্যাগ করেছেন তিনি। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে অবকাশ যাপন করবেন। আর আগামী বছর ফেব্রুয়ারিতে তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, শোবিজের বহু তারকা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কেউ আবার নাগরিকত্ব নিয়ে রেখেছেন। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও গ্রিন কার্ডের জন্য বাইডেনের দেশে আবেদন করেছেন। এবার অপূর্ব পা রাখলেন যুক্তরাষ্ট্রে। স্ত্রীর সুবাদে তিনিও কি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেবেন!

২০১১ সালের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারের ইতি টানেন তারা। অপূর্ব-অদিতি দম্পতির একমাত্র সন্তান আয়াশ। করোনাকালে ২০২০ সালের ১৭ মার্চ বিচ্ছেদের কথা জানান অদিতি।

এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয় তাদের।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য