,

শিক্ষা কর্মকর্তাকে মারধর করা সেই মেয়র কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : শিক্ষা কর্মকর্তাকে মারধরকারী জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম আসামি শাহনেওয়াজ শাহানশাহকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী জামিন আবেদন করে এবং রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়েন’ থেকে শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় হোটেল কক্ষে তার কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন এবং সাড়ে তিন লাখ টাকা পায় র‌্যাব। পরে র‌্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে সরকারি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। তুচ্ছ ঘটনায় তাকে অনুষ্ঠানস্থলে গালাগাল এবং থাপ্পড় মারেন শাহনেওয়াজ। ওই ঘটনার পর গত ১৯ ডিসেম্বর তাকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং পরদিন মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য