,

লঞ্চে আগুন : নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের লাশ দাফনে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে প্রত্যেক পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আজ শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সরকার অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় একজন যুগ্ম সচিবকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় দগ্ধ হয়েছে অনেকে। লঞ্চটিতে ৫০০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য