,

‘রাধে শ্যাম’ ট্রেইলার ইভেন্টে ৪০ হাজার ভক্ত!

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেতা প্রভাস, বলিউড তামিল দুদিকেই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বাহুবলীখ্যাত প্রভাসের রোমান্টিক সিনেমা মুক্তির অপেক্ষায় ভক্তরা। প্রভাস এবং পূজা হেগড়ের ‘রাধে শ্যাম’ আসছে ১৪ জানুয়ারি।

এরই মধ্যে পরিচালক ছবিটির মুক্তির জন্য প্রায় চল্লিশ হাজার ভক্ত নিয়ে একটি ফ্যান ইভেন্টের আয়োজন করেছেন। যেখানে ছবিটির ট্রেলার উন্মোচন করা হবে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত রাধে শ্যাম মূলত একটি প্রেমের সিনেমা।

ভারতীয় সরকারের স্বাস্থ্যবিধি মেনে ইভেন্টে চল্লিশ হাজার ভক্তের জন্য আয়োজন করা হয়েছে। শুধুমাত্র দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করা ভক্তরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

ভারতীয় এক গণমাধ্যম জানায়, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাইরে একটি খোলা জায়গায় বিশাল সেট তৈরি করা হচ্ছে। রাধে শ্যাম ভারতের চারপাশে শুট করা একটি বহুভাষিক চলচ্চিত্র।

রাধে শ্যাম, একটি ইউভি ক্রিয়েশনস প্রযোজনা, গুলশান কুমার এবং টি-সিরিজের। ভূষণ কুমার, ভামসি এবং প্রমোদ মহাকাব্যিক প্রেমের গল্প তৈরি করেছেন। দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও সিনেমাটি দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য