,

ফখরুল-আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এ মামলার আবেদন করেন।

বুধবার মামলাটির আবেদন করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আদেশ প্রদান করেননি আদালত।

আবেদনে অপর বিবাদীরা হলেন- ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা জানান, মোয়াজ্জেম হোসেন আলাল বেআইনিভাবে যুক্তরাজ্য অবস্থান করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাহানির লক্ষ্যে ক্রমাগতভাবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নাগরিকদের মাঝে কুরুচিপূর্ণ অসত্য বিকৃত ইতিহাস গালগল্পের প্রচারণা চালিয়ে আসছেন। আলালের প্রচারণায় ও আদেশে অন্যান্য বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং রাষ্ট্রবিরোধী অপপ্রচার কটূক্তি এবং মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন।

তিনি আরও জানান, মামলার আবেদনকারী ৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকায় মোবাইলে বিবাদীদের এসব প্রচারণা দেখে হতভম্ব হয়ে পড়েন। এ বিষয়ে আদালতে ন্যায়বিচারে মামলার আবেদন করেছি। আশা করি আদালত মামলাটি আমলে নেবেন।

আদালত সূত্র জানান, আবেদনটি পর্যালোচনায় রয়েছে। পরে আদেশ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য