,

ওমিক্রনে অ্যাস্ট্রাজেনেকার বুস্টার কার্যকর: গবেষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন ঠেকাতে অ্যাস্ট্রাজেনেকার (করোনা) ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার কার্যকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরিচালিত একটি স্বাধীন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওষুধ কোম্পানিটি এ দাবি করেছে।

বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়, যুক্তরাজ্যে অন্তত দুটি গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, নতুন ধরন ওমিক্রন করোনার সবচেয়ে প্রাণঘাতি ধরন ডেল্টার চেয়ে হয়তো কম ভয়ঙ্কর।

তবে ওমিক্রন ডেল্টার চেয়ে যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম, সে বিষয়ে মত দিয়েছেন গবেষকরা।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় ওমিক্রন। ওই মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ওমিক্রন শনাক্তের ঘোষণা দেয় দেশটি। ইতোমধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে নতুন এ ধরন।

তবে স্বস্তির বিষয় হচ্ছে, এখন পর্যন্ত করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন আক্রান্তদের ক্ষেত্রে লক্ষণ দেখা যাচ্ছে মৃদু। এক্ষেত্রে হাসপাতালে ভর্তির হারও কম দেখা যাচ্ছে।

কিন্তু এরপরও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অন্তত দুজনের প্রাণ কেড়ে নিয়েছে ওমিক্রন। যুক্তরাষ্ট্রে ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজারের কোভিড-১৯ ভাইরাসবিরোধী পিল প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছেন দেশটির ওষুধ প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য