,

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছেলে রেজাউল করিম (৪০) ও বাবা মমির উদ্দিন (৬৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার অমরাখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার তেঁতুলিয়া- বাংলাবান্ধা মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত পঞ্চগড় পৌরসভার ১নং ওয়ার্ডের মিঠাপুকুর এলাকার মৃত কাচ্চু এর ছেলে মমির উদ্দিন ও তার ছেলে রেজাউল করিম। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় থেকে রেজাউল করিম তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া যাওয়ার সময় সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল করিম মারা যান। পরে স্থানীয়রা দ্রুত তার বাবা মমির উদ্দিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং প্রাথমিক ভাবে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য